ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

দুই দিনের রিমান্ডে যুব মহিলা লীগ নেত্রী মীম

  • Mst Sweety
  • আপডেট সময় : ১২:৫৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় লালবাগ থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাইফা রহমান মীমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন।

এ দিন মীমকে আদালতে হাজির করা হয়। এরপর তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক মো. তহিদুল ইসলাম।

এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে, রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে এ মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের সামনে ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন জাহাঙ্গীর আলম। ওইদিন দুপুর ২টার দিকে আসামিদের হামলায় তার দুই পা, বাম হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগায় হাসপাতালে ভর্তি হন।

এ ঘটনায় গত বছরের ৮ ডিসেম্বর রাজধানীর শেরে বাংলা থানায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করে মোট ৩৭ জনের নামে একটা হত্যাচেষ্টা মামলা করেন তিনি। এ মামলায় এজাহারনামীয় ৩৫ নম্বর আসামি মীম।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

দুই দিনের রিমান্ডে যুব মহিলা লীগ নেত্রী মীম

আপডেট সময় : ১২:৫৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫