ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

চুমু খেতে চাওয়া সেই পীরজাদা হারুনকে দলে নিলেন নিপুণ!

বারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চমকের কথা আগে থেকেই বলে আসছিলেন নিপুণ। প্রথম চমক হিসেবে হাজির করেছেন অভিনেতা মাহমুদ কলিকে। কিন্তু দ্বিতীয় চমক যে পীরজাদা শহীদুল হারুন হবেন এটা অন্তত প্রায় সবারই অজানা ছিল। কারণ, চুমু খেতে চাওয়ার অভিযোগে হারুনকে থাপড়াতে চেয়েছিলেন নিপুণ। অন্যদিকে নিপুণকে চরিত্রহীনসহ বাজে ভাষায় গালাগালি করেছিলেন পীরজাদা শহীদুল হারুন। সেই সময় দুজনের মধ্যে যা হয়েছিল তাতে দুজন দুজনের মুখ দেখারই কথা না। কিন্তু হলো ভিন্ন।

শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদে সভাপতি প্রার্থী মাহমুদ কলির নেতৃত্বে মঙ্গলবার বিকালে এফডিসিতে একসঙ্গে মনোনয়নপত্র জমা দেন তারা। পীরজাদা শহীদুল হারুন ও নিপুণ আক্তারকে একসঙ্গে একই প্যানেল দেখে খানিকটা চমকে গেছেন অনেকেই। তবে তিনি কোনো পদে প্রার্থী হচ্ছেন তা এখনো জানা যায়নি।

পীরজাদা শহীদুল হারুন বলেন, আমাদের শিল্পীদের মধ্যে বিভেদ নেই। আমরা সবাই এক। দুই বছর আগে যে নির্বাচন হয়েছিল, সেখানে আমি আম্পায়ার ছিলাম। এবার আমি খেলোয়াড়।

গত মেয়াদে নিপুণের সঙ্গে ঝগড়াঝাঁটির বিষয়ে তিনি বলেন, আমার বিরুদ্ধে নিপুণ বড় অভিযোগ করেছিল, এটা ঠিক। কিন্তু সে ওটা নিজের কানে শোনেনি। যারা নিপুণকে ভুল বুঝিয়েছিল সে তাদের কথা প্রকাশ্যেই বলবে। আমি চাই শিল্পীদের এক করতে। সে লক্ষ্য নিয়েই আমি এসেছি।

এ সময় নিপুণ বলেন, আগেই বলেছিলাম আমাদের প্যানেলে বড় বড় কিছু চমক থাকবে। হারুন ভাই তার মধ্যে একটি। তৃতীয় পক্ষের কারণে আমাদের একটা ঝামেলা হয়েছিল। সেটা এখন আর নেই। দিনশেষে আমরা সবাই শিল্পী, সবাই একসঙ্গে কাজ করতে চাই।

প্রসঙ্গত, গত ২০২২-২৩ মেয়াদে পরাজয়ের পর জাতীয় প্রেসক্লাবে পীরজাদা হারুনের বিরুদ্ধে যৌন হয়রানিসহ ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছিলেন সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। সেই সময় নিপুণ বলেছিলেন— নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ভোটের দিন সকালে আমার কাছে দুটা চুমু চেয়েছিলেন। সেখানে আমাদের প্যানেলের জেসমিন ছিল। হারুনের ওই কথার জন্য তাকে থাপড়ানো উচিত। কিন্তু নির্বাচনের জন্য তাকে কোনো কিছু বলিনি। তাকে সিনেমা-নাটকে কোনো দিন নেওয়া উচিত নয়। 

অপরদিকে তার অভিযোগ মিথ্যে বলে হারুন বলেছিলেন, ‘নিপুণ একটি বাজে মেয়ে, তার স্বভাব চরিত্রেও প্রবলেম আছে। তাই সে নিজেকে স্বাভাবিক জীবনযাত্রায় নিয়োজিত রাখতে না পেরে অস্বাভাবিক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

চুমু খেতে চাওয়া সেই পীরজাদা হারুনকে দলে নিলেন নিপুণ!

আপডেট সময় : ০৭:০৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪