ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

আ. লীগ নিয়ে যে বার্তা দিলেন কায়কোবাদ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরেছেন। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।  

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্যের আসার খবরে বিমানবন্দরে অসংখ্য মানুষ জড়ো হয়। তাদের বেশির ভাগই মুরাদনগর উপজেলা বিএনপির নেতাকর্মী।

পরে বিমানবন্দর থেকে কায়কোবাদ বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি গণ-অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন সবার প্রতি তিনি নিজের ও দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা যারা একত্র থেকে আন্দোলন করেছি, ব্যক্তি স্বার্থে যদি আমরা বিভক্ত হই, তাহলে ১৯৯৬ সালের মতো ঘটনা ঘটবে। তাহলে কিন্তু ২০০১ সালের সরকারের পরবর্তী পর্যায়ের যে ঘটনা, সেগুলো আবার ঘটতে পারে।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘১৯৯৬ সালে যদি আমরা ভুল না করতাম, বিশেষ করে ইসলামী দলগুলো যদি ভুল না করত, আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসতে পারত না। এই ক্ষমতায় আসার মূলে কে এবং কারণ কী, সেটা আমাদের বুঝতে হবে। সেখান থেকে শিক্ষা নিতে হবে।

’ তিনি বলেন, আগের সরকারের সময় যেভাবে গুম, খুন, চাঁদাবাজি, দখলবাজি ও নির্যাতন করা হয়েছে, এর যদি পুনরাবৃত্তি হয়, তাহলে তাদের আবার সেই অবস্থা ভোগ করতে হবে। জনগণকে এসব অন্যায়, অত্যাচার ও অবিচার থেকে মুক্ত রাখতে হবে। 

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কায়কোবাদ হাত জোড় করে আওয়ামী লীগের মতো কোনো অন্যায়-অত্যাচার, জুলুম-নির্যাতন না করার অনুরোধ জানান। তিনি বলেন, দলের মধ্যে যারা এগুলো করবেন, তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। শুধু তা-ই নয়, আজীবনের জন্য তাদের দল থেকে বহিষ্কার করতে হবে।

কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, ‘সংস্কার করবে গণতান্ত্রিক সরকার। যাদের ভোট দিয়ে জনগণ নির্বাচিত করবে।’
ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

আ. লীগ নিয়ে যে বার্তা দিলেন কায়কোবাদ

আপডেট সময় : ০২:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪