ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

বিগত সরকার শিক্ষার্থীদের হাতে কলম না দিয়ে অস্ত্র দিয়েছে- শফিকুর রহমান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

ভারতের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে দিয়েছে।

তারা শিক্ষার্থীদের হাতে কলম না দিয়ে অস্ত্র দিয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ফুটবল মাঠে আয়োজিত পথসভায় তিনি এই মন্তব্য করেন। 

তিনি বলেন, শেখ হাসিনা  দাসত্বের শৃঙ্খলে দেশের জনগণকে বন্দী করতে চেয়েছিলেন। আমাদের সন্তানদের নেতৃত্বে সেই শৃঙ্খল জাতি ভেঙে ফেলেছে। আমাদের জাতির গলায় আর শৃঙ্খল পরানো যাবে না, ইনশাআল্লাহ।  দেশের মানুষের হাতে কাজ তুলে দেয়ার পরিবর্তে তিনি দেশের মানুষের রিজিক তুলে নিয়েছিলেন। লাখো বেকারের মিছিলে জনগণ ছিল পিষ্ঠ। শিক্ষা প্রতিষ্ঠানে হাত থেকে কলম কেড়ে নিয়ে হাতে অস্ত্র তুলে দেয়া হয়েছে। ফলে দেশের সব প্রতিষ্ঠানের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোও  ধ্বংস করা হয়েছে । এ দেশের মানুষের হাড় ভাঙ্গা পরিশ্রম করে অর্জিত টাকা বিদেশে পাচার করা হয়েছে।

ভারতকে উদ্দেশ্য করে তিনি জানান, আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সম্মান করি,আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন। বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন। ভারত থেকে চোখ রাঙিয়ে বাংলাদেশ শাসনের চিন্ত করবেন না। বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস অর্জন করেছে।  যে দেশের মানুষ বুক পেতে দিয়ে বলতে পারে গুলি কর। সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না।যান

তিনি আরও  বলেন, এখন অনেকে জিজ্ঞেস করেন তারা নির্বাচনে আসবে কি? আমি বলি-যারা গণহত্যা করেছে, গদিতে থাকার জন্য দেশের মানুষের টাকায় কেনা অস্ত্র দিয়ে দেশের মানুষের বুকে গুলি ছুঁড়েছে। তারা কি এদেশে রাজনীতি করার অধিকার রাখে? স্বৈরাচার পালিয়ে গেলেও শান্তি দিতে চাচ্ছে না। এই সমাজকে, দেশকে অস্থির করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

বিগত সরকার শিক্ষার্থীদের হাতে কলম না দিয়ে অস্ত্র দিয়েছে- শফিকুর রহমান

আপডেট সময় : ১২:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪