ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু উদ্ধার

  • মোছাঃ সুইটি
  • আপডেট সময় : ০৮:০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের ইসারুল ইসলামের গরুর খামারের গেটের সামনে থেকে ২টি বোমা সদৃশ বস্তু ও চাঁদা দাবি সম্বলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে গাংনী থানা পুলিশ এগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেয়। ইসারুল ইসলাম হিজলবাড়ীয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় ও ইসারুল ইসলাম জানান, ইসারুল ইসলামের বাড়ির পাশের গরুর খামারের সামনে শপিং ব্যাগের মধ্যে বোমা সাদৃশ বস্তু দেখতে পান পথচারীরা।

স্থানীয়রা বিষয়টি ইসারুল ইসলামকে জানালে তিনি গাংনি থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাল টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে। বোমাসাদৃশ বস্তু দুটি পানি ও বালু ভর্তি একটি পাত্রে রেখে থানায় নেওয়া হয়। ওই ব্যাগের মধ্য থেকে উদ্ধার হওয়া চিরকুটে লেখা রয়েছে- ৩ লাখ টাকা চাঁদা না দিলে বাড়ি ঘর থাকবে না। টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, ইসারুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। বছরখানেক আগে বাড়ি ফিরে একটি গরুর খামার করেছেন। কারা বোমা রেখে চাঁদা দাবি করছেন তা নিশ্চিত হতে পারছে না ইসারুল ইসলাম। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা শুরু করেছে পুলিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু উদ্ধার

আপডেট সময় : ০৮:০৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪