ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী-এমপিদের দেখা মিলল লন্ডনে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতের পালিয়ে যান শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশ ছাড়তে পারলেও অনেকেই গ্রেপ্তার হচ্ছেন। তবে, পালিয়ে যাওয়াদের অবস্থান এতদিন জানা না গেলেও অবশেষে তাদের কয়েকজনের দেখা মিলল লন্ডনে।

ছবি- সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব

রোববার (৮ ডিসেম্বর) বিকেলে ইস্ট লন্ডনের ইম্প্রেসন ভেন্যু হলে দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সমাবেশ করেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। সেখানেই স্বৈরাচার সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি ও সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবকে দেখা গেছে।

ছবি- প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

যাদের দেখা গেছে তারা হলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর প্রথমবারের মতো প্রকাশ্যে তাদের দেখা গেল। যাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আছে দেশত্যাগে নিষেধাজ্ঞাও।

ছবি- সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার (বাঁয়ে)

পালিয়ে যাওয়াদের মধ্যে আব্দুর রহমান ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য, শফিকুর রহমান সিলেট ২ আসনের এবং হাবিবুর রহমান হাবিব ছিলেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য। এছাড়া কবির বিন আনোয়ারকে গত ৫ জানুয়ারি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করা হয়।

ছবি- সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান

উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে তার পৃষ্ঠপোষকতায় অন্তত এক হাজার ৫৮১ জনকে হত্যা করা হয়। স্বৈারাচারকে হটাতে গিয়ে প্রায় ৩১ হাজার মানুষ আহত হয়েছেন। যাদের অনেকেই হাত-পা, চোখ হারিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী-এমপিদের দেখা মিলল লন্ডনে

আপডেট সময় : ০৯:৩৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪