সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার খবর নাকচ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারী আটক হওয়ার খবর নাকচ করেছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, এক ব্যক্তিকে পথচারীদের হয়রানি করা এবং আতঙ্ক ছড়ানোর অভিযোগে আটক করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র নগরী মক্কায় নিরাপত্তা বাহিনী পথচারীদের হয়রানি এবং তাদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের দাবি ছড়ানো হচ্ছে, তার কোনো সত্যতা নেই। তবে আটক ব্যক্তির পরিচয় বা ঘটনার বিস্তারিত বিষয়ে আর কোনো তথ্য দেওয়া হয়নি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছিল, বিস্ফোরকভর্তি পোশাক পরা এক সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী গ্র্যান্ড মসজিদে কাবার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন বলেও দাবি করা হয়।

তবে সৌদি কর্তৃপক্ষ এসব দাবিকে ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে। গ্র্যান্ড মসজিদের কেন্দ্রস্থলে অবস্থিত কাবা মুসলমানদের সবচেয়ে পবিত্র ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার খবর নাকচ

আপডেট সময় : ১০:২৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬