ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে ময়মনসিংহে জামায়াত নেতার বিরুদ্ধে শিশুকে যৌন নিপীড়নচেষ্টার অভিযোগ সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলার খবর নাকচ ইয়েমেনের সানা ও তিন প্রদেশে সৌদি বিমান হামলা

ইয়েমেনের সানা ও তিন প্রদেশে সৌদি বিমান হামলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির তিন প্রদেশে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার এ হামলা হয়।

শুক্রবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হুতিদের দাবি, সৌদি যুদ্ধবিমান সানা ছাড়াও সাদা, তাইজ ও আমরান প্রদেশের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। তবে এসব হামলায় হতাহতের সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।

এদিকে ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে হুথিদের অবস্থান লক্ষ্য করে ২৭টি বিমান হামলা চালানো হয়েছে। সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আবদুল্লাহ আল-নুজাইলি দাবি করেছেন, হামলায় হুথিদের বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছিলেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত ও জাজানের দিকে হুথিদের ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

আল-মালিকি আরও দাবি করেন, মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে একটি হুথি ড্রোন হামলা চালানো হয়। তবে মদিনার বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুতিরা, তাদের দাবি সৌদি আরব ভিত্তিহীন অভিযোগ তুলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক

ইয়েমেনের সানা ও তিন প্রদেশে সৌদি বিমান হামলা

আপডেট সময় : ১০:১৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬