ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

পরীমনি–বুবলীর ভার্চ্যুয়াল যুদ্ধ, নয় মাস পর মুখ খুললেন নায়িকা

চলতি বছরের মার্চে ভার্চ্যুয়াল যুদ্ধে মুখোমুখি হন পরীমনি ও শবনম বুবলী। ঢাকাই ছবির আলোচিত দুই অভিনেত্রীর মধ্যে ঝামেলার সূত্রপাত ছেলের জন্মদিনে বুবলীর ফেসবুকে আপলোড করা একটি ভিডিওকে ঘিরে। পরীমনির দাবি ছিল, তাঁর দেখাদেখি একই রকম ভিডিও বানিয়েছেন ববুলী।

ফেসবুকে বুবলীর পোস্ট করা ভিডিও দেখে পরীমনি লিখেছিলেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’ ছেলে পদ্মর জন্মদিনে আবেগঘন ভিডিও বার্তা দিয়েছিলেন নায়িকা। পরী হয়তো ভেবেছিলেন, সেই বার্তাই কপি করেছেন বুবলী।

এরপরই পাল্টা পোস্ট দিয়ে বুবলী লিখেছেন, ‘পাশের দেশগুলো টালিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে লাস্ট কয়েক বছর মিল থাকছে অধিকাংশ বিয়েতে, যেখানে বিয়ের ড্রেসের কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে।’

অবশেষে ঘটনার প্রায় নয় মাস পর এ প্রসঙ্গ নিয়ে কথা বললেন পরীমনি।

পরীমনি ও বুবলীর দ্বন্দ্ব ফেসবুকে সীমাবদ্ধ ছিল। দুজনে এ নিয়ে সামনাসামনি কোনো কথা বলেননি। তবে একটা সময়ে বুবলীর বড় বোন একসময়ের গায়িকা নাজনীন মিমি ইঙ্গিতপূর্ণ কথা বলেন পরীমনিকে ঘিরে। তারপর পরীমনিও তেলে–বেগুনে জ্বলে ওঠেন, ফেসবুকে আরও কথা বলেন।

বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিকে দেওয়া সাক্ষাৎকারে নয় মাস আগের সেই প্রসঙ্গ ওঠতেই পরীমনি বলেন, ‘আপনি (শবনম বুবলী) আমাকে ডাকবেন, আসো তো পরী, কী হয়েছে। চলো বসি, কী হয়েছে দেখি। তা না করে আপনার ভাইবোন চৌদ্দগুষ্টি নিয়ে আমার গলা চেপে ধরবেন!’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

পরীমনি–বুবলীর ভার্চ্যুয়াল যুদ্ধ, নয় মাস পর মুখ খুললেন নায়িকা

আপডেট সময় : ০২:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪