ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এ কর্মসূচি।

মিছিলে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, অঙ্গ সংগঠন যুবদল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল, তাঁতী দলের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন। তারা মিছিল থেকে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জিয়ার সৈনিক এক হও’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘দালালি আর কসি না, পিটের চামড়া থাকবে না’ স্লোগানে মুখোরিত করে তোলে রাজপথ।

সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আপনারা আগরতলায় আমাদের পতাকা অবমাননা করেছেন, কলকাতায় আমাদের পতাকা পুড়িয়েছেন। একটা কথা মনে রাখবেন, এ দেশে যারা লড়াই করে স্বৈরাচার তাড়িয়েছে, তারা তিতুমীরের সন্তান, হাজি শরিয়াতুল্লাহ’র সন্তান, দুদু মিয়ার সন্তান, মোহনলালের সন্তান, সূর্যসেনের সন্তান, মীর মদনের সন্তান। জীবন দিয়ে হলেও এরা বাংলাদেশের পতাকার মান রক্ষা করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

আপডেট সময় : ১২:৫৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪