ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে পারব -আমীর খসরু মাহমুদ চৌধুরী 

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি, শেখ হাসিনা পালানোর পর সকলের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে।

এ পরিবর্তন আমাদের ধারণ করতে হবে। এ পরিবর্তন যদি পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে সামাজিক কর্মকাণ্ড, ক্রীড়াঙ্গনে প্রতিফলন ঘটাতে পারি, তবেই স্বপ্নের বাংলাদেশ গড়তে পারব।

মঙ্গলবার বেলা তিনটায় লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ২০১৫ সাল থেকে শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টের এবারের আসরটি ষষ্ঠতম। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টটি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গতকাল অনুষ্ঠিত হয়েছে।

রংপুর বিভাগের আটটি জেলা সহ রংপুর মহানগর ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আজকের খেলায় দিনাজপুর জেলা বিএনপি একাদশের ও পঞ্চগড় জেলা বিএনপি একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে। ৪-১ গোলের বিনিময় পঞ্চগড় বিএনপি জয়ী হয়েছে।
লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল সহ রংপুর বিভাগের বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ।

এ খেলা দেখতে লক্ষাধিক ফুটবলপ্রেমী দর্শক এবং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত ফুটবল টুর্নামেন্টটির ফাইনাল খেলাটি ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

পরিচ্ছন্ন রাজনীতি বুকে ধারণের মাধ্যমে আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে পারব -আমীর খসরু মাহমুদ চৌধুরী 

আপডেট সময় : ০২:১৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪