ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

আলোচিত আওয়ামী লীগ নেতা সুমন খান তিস্তা টোল প্লাজায় আটক: একাধিক মামলা ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাখোয়াত হোসেন সুমন খান, যিনি বহু বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত, সোমবার রাত ১০টায় লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সেতুর টোল প্লাজায় আটক হন। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ঢাকায় পালানোর চেষ্টাকালে এস.এম. স্লিপার কোচ বাসে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের সুমন খানকে আটক করে থানায় নিয়ে আসেন। পুলিশ জানায়, সুমনের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা ও সহিংসতার একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী, লালবাগ ও আশুলিয়া থানায় তিনটি হত্যা মামলা এবং মোহাম্মদপুর, মিরপুর ও যাত্রাবাড়ী থানায় ছাত্রদের উপর হামলার ঘটনায় তিনটি মামলা রয়েছে। এছাড়া লালমনিরহাট সদর থানায় দ্রুত বিচার আইনে দুটি মামলা ও সিআইডি লালমনিরহাটের অধীনে মানি লন্ডারিং আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সুমন খানের বিরুদ্ধে মামলা সংক্রান্ত তথ্য:

১. **(59DFX)** মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২; এফআইআর নং-৬১, তারিখ- ৩১ অক্টোবর, ২০২৪

২. **(1W2E5)** পেনাল কোড ১৮৬০ এর ধারা ১৪৩/৩২৩/৪২৭/৩৮০/৫০৬/১১৪/৪৪৮; এফআইআর নং-৪৭/১৫৫, তারিখ- ২১ মার্চ, ২০২২
৩. **(PTT4)** পেনাল কোড ১৮৬০ এর ধারা ১৪৩/৩৪১/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৪/১১৪; এফআইআর নং-৬০/২০১, তারিখ- ২৬ এপ্রিল, ২০১৪
৪. **(USM3)** পেনাল কোড ১৮৬০ এর ধারা ১৪৩/৩৮৫/৩২৩/৩০৭/৪২৭/৩৭৯/১১৪/৫০৬; এফআইআর নং-৫২/১৯৩, তারিখ- ২৪ এপ্রিল, ২০১৪
৫. **(1FMJ)** পেনাল কোড ১৮৬০ এর ধারা ১৪৩/৩০৭/৩২৩/৩৪১/৩৮৫/৫০৬(২); এফআইআর নং-৫, তারিখ- ০৩ জুলাই, ২০১১
৬. **(5DGP)** পেনাল কোড ১৮৬০ এর ধারা ৩৮৫; এফআইআর নং-৯, তারিখ- ০৬ নভেম্বর, ২০১০
৭. **(5PJJ)** পেনাল কোড ১৮৬০ এর ধারা ৩০৭; এফআইআর নং-০৭, তারিখ- ০৭ জুলাই, ২০১০

সুমন খানের বিরুদ্ধে যে সব অপরাধ সংঘটিত হয়েছে প্রভাবশালী নেতা হিসেবে সুমন খান লালমনিরহাটের বাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন ও অটো শ্রমিক ইউনিয়নের উপর প্রভাব বিস্তার করেছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, হুন্ডি ব্যবসা, ভারতীয় গরু চোরাচালান এবং মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। সিআইডি লালমনিরহাট তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ আহরণের অভিযোগে মামলা দায়ের করেছে।

গত ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর সুমন খান পালিয়ে যান। পরবর্তীতে তার কোটি টাকা ব্যয়ে নির্মিত আলিশান বাড়িতে ছাত্র জনতা আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ছয়জন ছাত্র আটকা পড়ে মারা যান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

আলোচিত আওয়ামী লীগ নেতা সুমন খান তিস্তা টোল প্লাজায় আটক: একাধিক মামলা ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত

আপডেট সময় : ০২:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪