ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

জামায়াতে ইসলামী আমাদের সঙ্গে একমত: হাসনাত আব্দুল্লাহ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মু. সাহাবুদ্দিনের অপসারণ নিয়ে অনেকটা বিভক্তি তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। বিষয়টি নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠক করেছেন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে হাসনাত আব্দুল্লাহ বলেন আমরা জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠক করেছি। তারা কিছু বিষয়ে আমাদের সঙ্গে একমত হয়েছেন। জামায়াতে ইসলামী বলেছে, রাষ্ট্রপতি তার পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছেন। হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপির সঙ্গে বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের অপসারণ ও জাতীয় ঐক্য নিয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, আমরা বিএনপির সঙ্গে রাষ্ট্রপতির অপসারণ, দ্বিতীয় প্রজাতন্ত্র ও নতুন রাজনৈতিক ব্যবস্থার বিষয়ে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা করেছি। বিএনপি বলেছে, তারা দলীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা করে পর তাদের অবস্থান জানাবে। এ সময় হাসনাত আবদুল্লাহ আজ রোববার (২৭ অক্টোবর) ছাত্রনেতারা ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে এসব বিষয়ে বৈঠক করবেন বলে ঘোষণা দেন। বিএনপির সঙ্গে বৈঠকে ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরউদ্দীন পাটোয়ারী। তিনি সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতিকে অবশ্যই অপসারণ করতে হবে। তবে আমরা এর জন্য কোনো সময়সীমা দেইনি। এছাড়া মানুষের প্রত্যাশা পূরণে জাতীয় ঐক্যের বিকল্প নেই।

বৈঠকে প্রতিনিধিদলে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ও প্রধান সংগঠক আব্দুল হান্নান মাসুদ, নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন ও সদস্য সচিব আখতার হোসেন। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

জামায়াতে ইসলামী আমাদের সঙ্গে একমত: হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় : ০৮:২৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪