ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে অতিদ্রুত কার্যকর পদেক্ষেপ নিন : রুহুল কবির রিজভী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে অতিদ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘মানুষ না খেয়ে থাকে এমন যেন না হয়। মানুষ যাতে দুমুঠো খেতে পারে এ জন্য বাজার সিন্ডিকেট ও মার্কেট সিন্ডিকেট এত দিন ধরে যারা নিয়ন্ত্রণ করে আসছে তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা অল্প কিছু ড্রাইভ দেখতে পাচ্ছি কিন্তু ব্যাপক ড্রাইভ দেখতে পাচ্ছি না।’ আজ সোমবার সাভারে পুলিশের গুলিতে শহীদ হওয়া ইয়ামিন, শহীদ নাফিসা হোসেনের পরিবারকে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে সহমর্মিতা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্র চালাতে যে সংস্কার করা দরকার তা দ্রুত শেষ করে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করুন। অন্তর্বর্তীকালীন সরকারকে এখনই এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে। না হলে ফ্যাসিবাদের দোসররা আবার ফিরে এলে এর দায় বর্তমান সরকারকেই নিতে হবে।

এসময় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, ছাত্র-জনতার ওপর গুলি করা অপরাধীদের অনেকে পালিয়ে যাচ্ছে। দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে না।

রুহুল কবির রিজভী বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের আত্মদানের মধ্য দিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি। এই যে মুক্তির সুবাতাসের মধ্যে আমরা রয়েছি, এটা যাদের জন্য তাঁদের পাশে আমাদের থাকতে হবে। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের সহায়তা দেওয়া, তাঁদের পাশে থাকা এবং খোঁজ-খবর নেওয়ার জন্যই ‘আমরা বিএনপি পরিবার’ নামে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে অতিদ্রুত কার্যকর পদেক্ষেপ নিন : রুহুল কবির রিজভী

আপডেট সময় : ০৪:০০:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪