ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

তরণদের নেতৃত্বে এদেশকে গড়ে তুলতে হবে: ভিপি নুর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, এদেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অপশাসন দূর হয়েছে, নতুন করে এই দেশ তরুণদের নেতৃত্বে গড়ে তুলতে হবে।

তিনি বলেন,‘২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ’২৪ এর ৫ আগস্ট পর্যন্ত আমরা দেশে নতুন ধারা প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি’।

নুরুল হক নুর আজ বিকেলে ঝিনাইদহ শহরের উজির আলী হাইস্কুল মাঠে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

২০২৪ এর গণঅভ্যুত্থানে নিহত শহিদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানাতে আয়োজিত গণসমাবেশে তিনি আরও বলেন- আমরা পরিবর্তনের রাজনীতি নিয়ে মাঠে নেমেছি। আগে আমাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে, তারপর দেশের পরিবর্তন করতে হবে।

ভিপি নুর বলেন, আগষ্ট বিপ্লবের হাত ধরে অর্জিত এই নতুন স্বাধীনতা আমাদের নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে। আমরা আর কোন দেশের দাসত্ব করতে চাই না। তারুণ্যের হাত ধরে বাংলাদেশ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাবে।

আওয়ামী দু:শাসনের পতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আওয়ামী লীগের নেতারা কানাডায় বেগমপাড়া বানিয়েছে। আজ তারা দেশকে অন্ধকারে ঠেলে দিয়ে চোরের মতো পালিয়ে গেছে।

তিনি বলেন, বাংলার মানুষ শেখ হাসিনাকে তার পাওনা বুঝিয়ে দিয়েছে। এই দেশে কখনোই ফ্যাসিবাদ টিকতে পারবে না।

ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেস গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, শাকিলউজ্জামান, অ্যাডভোকেট নূরে এরশাদ সিদ্দিকী, মাজেদুল হক, গোলাম সরোয়ার প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

তরণদের নেতৃত্বে এদেশকে গড়ে তুলতে হবে: ভিপি নুর

আপডেট সময় : ০৩:৫৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪