ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু হত্যা মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম টুকু গ্রেফতার

গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু (৫৮)কে পূর্ব শত্রুতার জের ধরে দুষ্কৃতিকারীরা ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে।

উক্ত হত্যাকাণ্ডের প্রেক্ষিতে নিহতের ছেলে বাদী হয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১, তারিখ ১/১০/২০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলার এজাহার নামীয় আসামিদের গ্রেফতারের জন্য সিপিসি-১, কুষ্টিয়া গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও স্কায়োডান লিডার ইলিয়াস খানের নেতৃত্বে একটি আভিযানিক দল গত ১৪ অক্টোবর রাত ১০:১০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় উক্ত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও ১ নং এজাহার নামীয় আসামি মোঃ তরিকুল ইসলাম টুকু(৪৫), পিতা-মোঃ মহির উদ্দিন আহমেদ মহির ঠাকুর, সাং-ফিলিপনগর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে পাবনা জেলার সদর থানাধীন গোবিন্দপুর গ্রাম হতে গ্রেফতার করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু হত্যা মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম টুকু গ্রেফতার

আপডেট সময় : ০৯:২৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪