ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

সবজির বস্তায় বুপ্রেনরফিন ইনজেকশন, বাবা-মেয়ে গ্রেপ্তার

সিরাজগঞ্জে শহরের রহমতগঞ্জে অভিযান চালিয়ে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে র‌্যাব। অভিনব কায়দায় সবজির বস্তায় ওই ইনজেকশন নিয়ে যাচ্ছিলেন তারা।

বৃহস্পতিবার ভোরের দিকে কাঠেরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রংপুরের পীরগঞ্জ থানার রসুলপুর গ্রামের আকবর আলী (৬৩) এবং তার মেয়ে সামু মিয়ার স্ত্রী শামিমা আক্তার (৩১)।

র‍্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম জানান, বৃহস্পতিবার ভোররাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিরজাগঞ্জ শহরের রহমতগঞ্জ কাঠেরপুল এলাকায় অবস্থান নেয় র‌্যাবের একটি টিম। তখন অভিনব কায়দায় সবজির বস্তার ভেতরে বহনকালে ৩৩৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ওই বাবা ও মেয়েকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, আসামিদ্বয় দীর্ঘদিন ধরে গোপনে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা দিয়ে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সবজির বস্তায় বুপ্রেনরফিন ইনজেকশন, বাবা-মেয়ে গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:২৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪