ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

মুশতাক-তিশার পর বইমেলা থেকে বিতাড়িত হলেন হিরো আলম

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৪০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

মুশতাক-তিশার পর বইমেলা থেকে বিতাড়িত হলেন হিরো আলম

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বিতাড়িত করেছেন মেলায় আসা শতাধিক দর্শনার্থী।

বুধবার বিকাল ৪টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে এ ঘটনা ঘটে। পরে পুলিশি সহায়তায় মেলা থেকে বের হয়ে যান হিরো আলম। এর আগে বহুল আলোচিত মুশতাক-তিশা দম্পতিকেও বইমেলা থেকে বিতাড়িত করেছিলেন দর্শনার্থীরা।

জানা যায়, নিজের লেখা ‘দৃষ্টিভঙ্গি বদলান, আমরা সমাজকে বদলে দিব’ বইয়ের প্রচার চালাচ্ছিলেন হিরো আলম। হঠাৎ একদল দর্শনার্থী তাকে উদ্দেশ্যে করে ভুয়া ভুয়া, ছিঃ ছিঃ দুয়োধ্বনি দিতে থাকেন। অবস্থা বেগতিক দেখে পুলিশ সদস্যরা নিরাপত্তাবেষ্টনী দিয়ে টিএসসি গেট দিয়ে মেলা প্রাঙ্গণ থেকে হিরো আলমকে বেরিয়ে যেতে সাহায্য করেন।

হিরো আলম এক প্রতিক্রিয়ায় বলেন, আমার সঙ্গে কারও কোনো সমস্যা নেই। আমি একটা স্টলে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ কিছু ছেলে ভুয়া ভুয়া বলে চিৎকার শুরু করে।

তারা কারা জানতে চাইলে তিনি বলেন, তারা বইমেলার স্টলগুলোরই পোলাপান। এরা চায় না বইমেলায় কোনো সেলিব্রিটি যাক। এ রকম কাজ করে তারা বইমেলা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করতে চায়। এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে।

এ কনটেন্ট ক্রিয়েটর বলেন, আমি সবার কাছে জানতে চাই— ‘ভুয়া’ শব্দের অর্থ কী? ভুয়া বলার মতো আমি কী করেছি? ভুয়া ভুয়া স্লোগান যারা দেয়, তারা কারা? আর এ ধরনের কর্মকাণ্ড দেখেও পুলিশ কেন নীরব থাকে?

প্রসঙ্গত, বারবার জাতীয় নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন হিরো আলম।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

মুশতাক-তিশার পর বইমেলা থেকে বিতাড়িত হলেন হিরো আলম

আপডেট সময় : ০৪:৪০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪