ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

মঞ্চে চেয়ার থেকে পড়ে গেলেন ম্যাডোনা, ভিডিও ভাইরাল

  • বিনোদন ডেক্স
  • আপডেট সময় : ১১:২০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

মঞ্চে চেয়ার থেকে পড়ে গেলেন ম্যাডোনা, ভিডিও ভাইরাল

ম্যাডোনা মানেই আলোচনা। খ্যাতি, বিতর্ক, অনাকাঙ্খিত ঘটনায় নাম জড়াতে যেন জুড়ি নেই এই বিশ্বখ্যাত গায়িকার। তবে এবার বিতর্ক নয়, ছোটখাটো দুর্ঘটনারই সম্মুখীন হলেন গায়িকা। মঞ্চে পড়ে গেলেন চেয়ার থেকে!

সম্প্রতি সিয়াটেল কনসার্টের মাঝে এই ঘটনা ঘটে।

মঞ্চে ম্যাডোনার চেয়ার থেকে পড়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছিল যখন গায়ক একটি চেয়ারে বসে পারফর্ম শুরু করেছিলেন। একজন নৃত্যশিল্পী ম্যাডোনাকে বসিয়ে সেই চেয়ার টেনে নিয়ে যাচ্ছিল। তবে দুর্ঘটনাক্রমে নৃত্যশিল্পী পিছলে গিয়ে মঞ্চে পড়ে যান।
আর চেয়ার উল্টে পড়ে যান ম্যাডোনাও।
তবে এমন অনাকাঙ্খিত ঘটনার পড়েও মোটেও বিচলিত হননি গায়িকা। বরং নিজের পারফরম্যান্স বজায় রেখেছিলেন এবং দর্শকদের ব্যস্ত রেখেছিলেন তাঁর কণ্ঠের জাদুতে। চেয়ার থেকে পড়েও নিজের গান ধরে রাখেন ম্যাডোনা এবং উঠে দাঁড়িয়ে পুনরায় নিজের ছন্দে মাতাতে থাকেন দর্শকদের।

এটিই প্রথম এমন  অনাকাঙ্খিত দুর্ঘটনা নয়। এর আগেও ম্যাডোনার একটি শোতে অন-সেট দুর্ঘটনা ঘটেছিল। পেজ সিক্স-এর প্রতিবেদন অনুসারে, এর আগে ২০১৫ সালের ব্রিট অ্যাওয়ার্ডের সময় ওয়ারড্রোবের ত্রুটির কারণে তিনি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন।

বর্তমানে নিজের সেলিব্রেশন ট্যুর নিয়েই ব্যস্ত রয়েছেন ম্যাডোনা। গত বছর মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণের পরে ট্যুরটি স্থগিত করেছিলেন গায়িকা।

বেশ কয়েকদিন নিবিড় পরিচর্যা ইউনিটে হাসপাতালে ভর্তি ছিলেন। এ বছর আবার নতুন করে অসমাপ্ত ট্যুরের বাকী অংশ শুরু করেছেন। বর্তমানে আমেরিকা অঞ্চলের সফরসূচি শুরু করেছেন গায়িকা।
ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

মঞ্চে চেয়ার থেকে পড়ে গেলেন ম্যাডোনা, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ১১:২০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪