ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ ডালপালা বিস্তার করেছে : ওবায়দুল কাদের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ ডালপালা বিস্তার করেছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে আমাদের একমাত্র বাধা হচ্ছে সাম্প্রদায়িকতা। আজকের এই দিনে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ, সেটি বিএনপির নেতৃত্বে ডালপালা বিস্তার করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বিষবৃক্ষকে সমূলে উৎপাটিত করব, আজকের দিনে এটাই আমাদের অঙ্গীকার।

বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ২১ ফেব্রুয়ারি হচ্ছে বাঙালির বিশ্বাসের বাতিঘর। যতদিন বাংলাদেশ থাকবে, সবুজের পটভূমিতে লাল-সূর্যের পতাকা উড়বে। ২১ ফেব্রুয়ারি আমাদের ভাষা, সংস্কৃতি এবং চেতনা। আজকে বাংলাদেশ ঠিকই আছে। যে বাংলাদেশ ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করেছে, সেই বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি আজকে সারা বিশ্বের বিস্ময়।

তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি হচ্ছে স্বাধীন বাংলাদেশের ভিত্তি, স্বাধীনতার ভিত্তি। বঙ্গবন্ধুর নেতৃত্বে ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে যে ভিত্তি স্থাপিত হয়েছিল, পরবর্তীকালে স্বাধিকার সংগ্রামের বিভিন্ন মাইলফলক অতিক্রম করে একাত্তরের স্বত্ব জাতীয়তাবাদের দিকনির্দেশনা আসে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে। আমরা প্রথমে ভাষাযোদ্ধা, এরপরে একাত্তরে এসে আমরা মুক্তিযোদ্ধা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ ডালপালা বিস্তার করেছে : ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৬:৩৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪