ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর সমঝোতা স্মারক স্বাক্ষর মেয়াদোত্তীর্ণ টেলিকম ব্যাটারি থেকে ব্যাকআপ বিদ্যুৎ ব্যবস্থা সৌদি আরবে হজযাত্রীদের জন্য নতুন ইলেকট্রনিক প্যাকেজ চালুর ঘোষণা খুনিদের সাথে আপস করলে ফের রাজপথে ফয়সালা হবে: জাবের বরগুনা আমতলী আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের দুই বিচারপতি জিদানের প্রশংসায় ওলিসে: ‘সে খাঁটি প্রতিভা’ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী মেসির সঙ্গে ঝগড়ার ঘটনায় রদ্রিগেজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট রংপুরে আইনশৃঙ্খলার অবনতির কারণ জানতে চান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সুবিধাভোগী নির্বাচনে রাজনৈতিক বিবেচনা না করার সুপারিশ সংসদীয় কমিটির

টুঙ্গিপাড়ায় দুই মাদকসেবীকে কারাদণ্ড প্রদান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার খালেক বাজার ও টুঙ্গিপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত হয়। অভিযানে আটক হন টুঙ্গিপাড়া উপজেলার চর কুশলী গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে মো. শামীম শেখ (২০) এবং চর গোপালপুর গ্রামের কালাম শিকদারের ছেলে মো. সজীব শিকদার (৩৫)।

অভিযানকালে শামীম শেখের কাছ থেকে ২ পিস ইয়াবা এবং সজীব শিকদারের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত শামীম শেখকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং সজীব শিকদারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানকালে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আয়ুব আলী, উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

টুঙ্গিপাড়ায় দুই মাদকসেবীকে কারাদণ্ড প্রদান

আপডেট সময় : ০৪:৩৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬