ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর সমঝোতা স্মারক স্বাক্ষর মেয়াদোত্তীর্ণ টেলিকম ব্যাটারি থেকে ব্যাকআপ বিদ্যুৎ ব্যবস্থা সৌদি আরবে হজযাত্রীদের জন্য নতুন ইলেকট্রনিক প্যাকেজ চালুর ঘোষণা খুনিদের সাথে আপস করলে ফের রাজপথে ফয়সালা হবে: জাবের বরগুনা আমতলী আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের দুই বিচারপতি জিদানের প্রশংসায় ওলিসে: ‘সে খাঁটি প্রতিভা’ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী মেসির সঙ্গে ঝগড়ার ঘটনায় রদ্রিগেজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট রংপুরে আইনশৃঙ্খলার অবনতির কারণ জানতে চান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সুবিধাভোগী নির্বাচনে রাজনৈতিক বিবেচনা না করার সুপারিশ সংসদীয় কমিটির

ইসিবি চত্বরে হামলা ও ভাঙচুর মামলায় জামায়াত এমপি জামাতার কারাদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বরে নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মো. মিজানুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তারেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৮ সেপ্টেম্বর বিকালে ডিবি গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার ইন্সপেক্টর সুব্রত দেবনাথ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলাটির প্রাথমিক তদন্তে বাদীর অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণ পাওয়া গেছে। আসামির জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে বিঘ্ন ঘটতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বরে আনুমানিক ৫০ জন দুষ্কৃতকারী বেআইনিভাবে প্রবেশ করে হামলা চালায়। এতে সাইট ইঞ্জিনিয়ার মো. পারভেজসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন এবং প্রকল্প এলাকা থেকে বিপুল পরিমাণ মালামাল লুট করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসিবি চত্বরে হামলা ও ভাঙচুর মামলায় জামায়াত এমপি জামাতার কারাদণ্ড

আপডেট সময় : ০৭:৫২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬