ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর সমঝোতা স্মারক স্বাক্ষর মেয়াদোত্তীর্ণ টেলিকম ব্যাটারি থেকে ব্যাকআপ বিদ্যুৎ ব্যবস্থা সৌদি আরবে হজযাত্রীদের জন্য নতুন ইলেকট্রনিক প্যাকেজ চালুর ঘোষণা খুনিদের সাথে আপস করলে ফের রাজপথে ফয়সালা হবে: জাবের বরগুনা আমতলী আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের দুই বিচারপতি জিদানের প্রশংসায় ওলিসে: ‘সে খাঁটি প্রতিভা’ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার: তথ্য প্রতিমন্ত্রী মেসির সঙ্গে ঝগড়ার ঘটনায় রদ্রিগেজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট রংপুরে আইনশৃঙ্খলার অবনতির কারণ জানতে চান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সুবিধাভোগী নির্বাচনে রাজনৈতিক বিবেচনা না করার সুপারিশ সংসদীয় কমিটির

কথিত ‘ট্রান্সজেন্ডার বিয়ে’ নিয়ে হাইকোর্টের রুল জারি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রাজধানীর একটি মন্দিরে অনুষ্ঠিত কথিত ‘ট্রান্সজেন্ডার বিয়ে’ অনুষ্ঠানে অন্য ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর ব্যবহার ও মিথ্যা পরিচয় দেওয়ার অভিযোগের তদন্ত এবং আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আহসান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

রিটটি গত ৩০ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরীর পক্ষে দায়ের করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবসহ বিভিন্ন কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়, গত ১০ জুলাই রাজধানীর ওই মন্দিরে তাসনুভা আনান শিশিরকে ‘কনে’ হিসেবে উপস্থাপন করে বিয়ের অনুষ্ঠান করা হয়। তবে আবেদনকারীর অভিযোগ, অনুষ্ঠানে ব্যবহৃত পরিচয়পত্রের বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।

আইনজীবী ইশরাত হাসান বলেন, অভিযোগগুলো তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। রিটে জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩-এর বিভিন্ন ধারা এবং ফৌজদারি কার্যবিধির কিছু ধারার উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

কথিত ‘ট্রান্সজেন্ডার বিয়ে’ নিয়ে হাইকোর্টের রুল জারি

আপডেট সময় : ০৭:১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬