ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত বাংলাদেশি পাটপণ্যে নতুন শুল্ক আরোপ করেছে যুবদলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় নির্দেশনা জারি দুই বছর পর পুরোনো দরপত্রে গাছ কাটার তোড়জোড় সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক নাহরিন কবির কলমের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাহিত্য-সংস্কৃতির মিলনমেলা সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী বললেন আবিদুল ইসলাম খান সম্পদ বিবরণী দাখিল না করায় যুবককে তিন বছরের কারাদণ্ড বিএনপি নেতাদের দখলবাজিতে সরকারের ব্যর্থতা: মিয়া গোলাম পরওয়ার চবিতে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থী থানায় সোপর্দ কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু

সম্পদ বিবরণী দাখিল না করায় যুবককে তিন বছরের কারাদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফের আবদুর রহিমকে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ কোটি ১১ লাখ ২৭ হাজার ৫৭৯ টাকা অর্থদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আবদুর রহিম (৪৪) টেকনাফের অলিয়াবাদ এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রেজাউল করিম রনি জানান, দুদকের তদন্তে আবদুর রহিমের সম্পদ, ব্যাংক লেনদেন ও আয়ের উৎসের বিষয়ে তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ১ নভেম্বর আবদুর রহিমকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। তবে তিনি ১৪ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী জমা দেননি। এর পরিপ্রেক্ষিতে দুদক তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেয়।

দুদকের তদন্তে আবদুর রহিমের নামে ৩৫টি জমি এবং দুটি ভবনের তথ্য পাওয়া যায়। ভবন নির্মাণের জন্য অনুমোদন না নেওয়ার বিষয়টি পৌর কর্তৃপক্ষ জানায়। এছাড়া, তার ব্যাংক হিসাবের লেনদেনও পর্যালোচনা করা হয়, যেখানে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ভারত বাংলাদেশি পাটপণ্যে নতুন শুল্ক আরোপ করেছে

সম্পদ বিবরণী দাখিল না করায় যুবককে তিন বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৯:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬