ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি টাঙ্গাইলের সখীপুরে ৩ বছরের শিশুপুত্রকে হত্যা, মাকে পুলিশ হেফাজতে নেওয়া ডিমলায় অবৈধ ‘ইসলাম ডায়াগনস্টিক সেন্টার’ পরিচালনার অভিযোগ, স্বাস্থ্য বিভাগের অনুমোদন নেই বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে হত্যার অভিযোগে সাক্ষ্য দিলেন মেজর সাব্বির ফরিদপুর ও কুষ্টিয়ায় চার পাটকল চালু, ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান জামালপুরে শ্রমিক দলের সাবেক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার এসআরবির আনুষ্ঠানিক যাত্রা শুরু ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি রিজভী: শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে থাইল্যান্ডের কুই বুড়ি ন্যাশনাল পার্কে হাতিদের বৃষ্টিতে আশ্রয় নেওয়ার দৃশ্য

জাবিতে তালেবানি পতাকা টাঙানোর ঘটনায় শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে তালেবানি পতাকা টাঙানোর ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী আরিফ হাসানাত শামীমকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের তৃতীয় তলার ‘এ’ ব্লকের ৩০২ নম্বর কক্ষের বারান্দায় তালেবানি পতাকা টাঙানোর ঘটনায় গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত এবং ডিসিপ্লিনারি বোর্ডের সুপারিশের ভিত্তিতে আরিফ হাসানাত শামীমকে সতর্ক করা হয়েছে।

আদেশে তাকে ভবিষ্যতে রাষ্ট্রীয় আইনের পরিপন্থি কোনো আচরণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আবাসিক হলের শৃঙ্খলাবিধি যথাযথভাবে মেনে চলার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এর আগে, গত ২ জুলাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ‘এ’ ব্লকের ৩০২ নম্বর কক্ষে তালেবানের একটি পতাকা টাঙানোর ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কক্ষের চার আবাসিক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয় হল প্রশাসন।

পরবর্তী সময়ে তদন্ত ও প্রশাসনিক প্রক্রিয়ায় আরিফ হাসানাত শামীমের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে সতর্ক করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

জাবিতে তালেবানি পতাকা টাঙানোর ঘটনায় শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন

আপডেট সময় : ০৮:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬