ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারত বাংলাদেশি পাটপণ্যে নতুন শুল্ক আরোপ করেছে যুবদলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় নির্দেশনা জারি দুই বছর পর পুরোনো দরপত্রে গাছ কাটার তোড়জোড় সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক নাহরিন কবির কলমের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাহিত্য-সংস্কৃতির মিলনমেলা সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী বললেন আবিদুল ইসলাম খান সম্পদ বিবরণী দাখিল না করায় যুবককে তিন বছরের কারাদণ্ড বিএনপি নেতাদের দখলবাজিতে সরকারের ব্যর্থতা: মিয়া গোলাম পরওয়ার চবিতে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থী থানায় সোপর্দ কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের পরীক্ষামূলক কার্যক্রম শুরু

চবিতে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থী থানায় সোপর্দ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মুনতাছির মারজু নামে এক শিক্ষার্থীকে প্রক্টর কার্যালয়ে নেওয়ার পর হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন ওই শিক্ষার্থী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল থেকে মুনতাছিরকে প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়। পরে বিকেল ৫টার দিকে তাঁকে থানায় সোপর্দ করা হয়। মুনতাছির বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

হলের শিক্ষার্থীদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগ নেতা আবরার শাহরিয়ারের একটি পোস্টে মুনতাছিরের প্রতিক্রিয়া এবং তাঁদের মধ্যে যোগাযোগের বিষয়টি সামনে আসার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁর মুঠোফোনও পরীক্ষা করা হয়।

মুনতাছিরের দাবি, তিনি ছাত্রলীগের কোনো কমিটিতে নেই এবং কখনো ছাত্রলীগ করেননি। তিনি বলেন, আবরার শাহরিয়ারের সঙ্গে যোগাযোগ ছিল, তবে রাজনৈতিক মিছিল-মিটিংয়ে অংশ নেননি। জিজ্ঞাসাবাদের সময় মারধরের অভিযোগও করেছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন জানান, বিষয়টি ফৌজদারি ও আইনগত হওয়ায় পুলিশকে জানানো হয়েছে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, শিক্ষার্থীকে থানায় আনা হয়েছে এবং বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ভারত বাংলাদেশি পাটপণ্যে নতুন শুল্ক আরোপ করেছে

চবিতে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষার্থী থানায় সোপর্দ

আপডেট সময় : ০৯:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬