ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেটে সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খানকে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করে প্রথিতযশা ব্যক্তি ক্যাটাগরিতে তাকে এই মনোনয়ন দেওয়া হয়।
একই আদেশে বিশিষ্ট অধ্যাপক ক্যাটাগরিতে আরও দুইজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬ এর ২৪(১) (ঘ) ও (৬) এবং ২৪(৩) ধারা অনুযায়ী তাদেরকে সিন্ডিকেট সদস্য হিসেবে ২ বছরের জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে বলে ওই আদেশে উল্লেখ করা হয়।
প্রতিনিধির নাম 
























