ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ড্রোনের মাধ্যমে মাদক প্রবেশ করছে বাংলাদেশে: আইনমন্ত্রীর মন্তব্য ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বাংলাদেশে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ, নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৫ কর্তৃপক্ষকে না জানিয়ে প্রধান শিক্ষকের অনুপস্থিতির অভিযোগ ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, মহাদেবপুরে হাসপাতাল সিলগালা বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে পরিকল্পিতভাবে: আইনমন্ত্রীর দাবি জমির বিরোধে উত্তেজনা, থানায় অভিযোগ দায়ের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে জ্বালানি সংকট নিরসনে সরকারের পরিকল্পনা: মাহদী আমিন

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৫

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ত্রিশালে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ত্রিশাল থানার ৪ নম্বর কানিহারী ইউনিয়ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজিচালক জসিম উদ্দিন (৩৮) ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী এলাকার মফিজ উদ্দিনের ছেলে। হাসপাতালে মারা যাওয়া নারী যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে তিরখী বালুখলা এলাকায় ময়মনসিংহগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক জসিম উদ্দিন মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা অটোরিকশার সামনের আসনে থাকা গুরুতর আহত দুই যাত্রীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আরও তিন নারী যাত্রীকে উদ্ধার করে একই হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা যান।

ত্রিশাল থানার ওসি মনসুর আহম্মদ বলেন, ডাম্প ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালক জসিম মারা যান। আহত হন পাঁচ যাত্রী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ড্রোনের মাধ্যমে মাদক প্রবেশ করছে বাংলাদেশে: আইনমন্ত্রীর মন্তব্য

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৫

আপডেট সময় : ০৮:২৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬