ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমবাপ্পের মন্তব্যে ফ্রান্স দলে বিভেদ, ডেম্বেলের প্রতিক্রিয়া ২০২৭ সালের পবিত্র মাহে রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর: ইসি সচিব বই পড়ার অভ্যাস মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় সহায়ক সচিবদের নিয়ে প্রথম বৈঠক আজ, ২১০ দিন পর নতুন সরকারের উদ্যোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সিলেটে পৌঁছেছেন নাসিরনগরে স্পিডবোট ও বাল্কহেডের সংঘর্ষে নিহত ২ সাবেক এমপি আজিজুল হক আটক, পুলিশ জানিয়েছে তদন্ত চলছে সাতকানিয়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর: ইসি সচিব

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি আগামী ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকের পর এই সময়সূচি নির্ধারণ করা হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মন্তব্যের পর তিনি পাল্টা কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘উনি যেটা বলেছেন সেটা শিরোধার্য।’

ইসি সচিব আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন হবে এটি নিশ্চিত, তবে নির্বাচনের তারিখ ও পদ্ধতি নিয়ে কমিশনে গত দুই দিন ধরে আলোচনা চলছে। প্রাথমিকভাবে পাঁচটি ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, সঙ্গে দুটি রিজার্ভ ধাপও রাখা হয়েছে।

আখতার আহমেদ বলেন, ১৭ সেপ্টেম্বরের বৈঠকে শিক্ষামন্ত্রণালয়, স্থানীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছ থেকে প্রয়োজনীয় ইনপুট নেওয়া হবে। এরপর এসব মতামতের ভিত্তিতে কমিশন নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এমবাপ্পের মন্তব্যে ফ্রান্স দলে বিভেদ, ডেম্বেলের প্রতিক্রিয়া

স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর: ইসি সচিব

আপডেট সময় : ০১:৫৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬