ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে দুই নারীর মধ্যে মারামারি, স্বামীকে কেন্দ্র করে বিরোধ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিসিকের নাগরিক সংবর্ধনা লিবিয়ায় আটক ১৬৮ বাংলাদেশি দেশে ফিরলেন এমবাপ্পের মন্তব্যে ফ্রান্স দলে বিভেদ, ডেম্বেলের প্রতিক্রিয়া ২০২৭ সালের পবিত্র মাহে রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর: ইসি সচিব বই পড়ার অভ্যাস মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় সহায়ক সচিবদের নিয়ে প্রথম বৈঠক আজ, ২১০ দিন পর নতুন সরকারের উদ্যোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সিলেটে পৌঁছেছেন

লিবিয়ায় আটক ১৬৮ বাংলাদেশি দেশে ফিরলেন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

লিবিয়ার বেনগাজীতে অবস্থিত গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬৮ বাংলাদেশি নাগরিককে স্বেচ্ছায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। লিবিয়া সরকার, বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সকাল ১০টা ৪ মিনিটে বুরাক এয়ারের (ইউজেড-২২২) একটি ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছান।

প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন।

দেশে ফেরার পর বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিবিয়ায় তাদের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে বিনিময় করার জন্য প্রত্যাবাসিতদের প্রতি অনুরোধ জানানো হয়।

আইওএমের পক্ষ থেকে দেশে ফেরা প্রত্যেক বাংলাদেশিকে পথখরচ, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অস্থায়ী বাসস্থানের ব্যবস্থাও করা হয়েছে।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে দুই নারীর মধ্যে মারামারি, স্বামীকে কেন্দ্র করে বিরোধ

লিবিয়ায় আটক ১৬৮ বাংলাদেশি দেশে ফিরলেন

আপডেট সময় : ০৩:৩৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬