ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ড্রোনের মাধ্যমে মাদক প্রবেশ করছে বাংলাদেশে: আইনমন্ত্রীর মন্তব্য ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বাংলাদেশে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ, নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৫ কর্তৃপক্ষকে না জানিয়ে প্রধান শিক্ষকের অনুপস্থিতির অভিযোগ ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, মহাদেবপুরে হাসপাতাল সিলগালা বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে পরিকল্পিতভাবে: আইনমন্ত্রীর দাবি জমির বিরোধে উত্তেজনা, থানায় অভিযোগ দায়ের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে জ্বালানি সংকট নিরসনে সরকারের পরিকল্পনা: মাহদী আমিন

বাংলাদেশে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ, নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশে প্রথমবারের মতো ৫২ কিলোমিটার দীর্ঘ নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ-সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদনের জন্য আগামী বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে।

‘নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনে বৈদ্যুতিক ট্রাকশন প্রবর্তন’ নামের প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩ হাজার ৮২৩ কোটি টাকা। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) থেকে উন্নয়ন সহায়তা হিসেবে ২ হাজার ৮৮০ কোটি টাকা পাওয়া যাবে। প্রকল্পটি ২০৩১ সালের ৩০ জুনের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে বাংলাদেশ রেলওয়ের ট্রেনগুলো ডিজেলচালিত ইঞ্জিনের মাধ্যমে পরিচালিত হয়। প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, বৈদ্যুতিক ট্রেন চালু হলে জ্বালানি খরচ প্রায় ৪০ শতাংশ কমবে এবং ট্রেনের গতি বাড়বে। ফলে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটের ট্রেন পরিচালনা ব্যবস্থা ডিজেল থেকে বিদ্যুতে রূপান্তর করা হবে। এজন্য রেললাইনের ওপর বৈদ্যুতিক তার স্থাপন করা হবে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষায়িত ‘ট্রাকশন সাবস্টেশন’ নির্মাণ করা হবে।

সরকারি কর্মকর্তাদের মতে, বৈদ্যুতিক ট্রেন চালু হলে পরিচালনা ব্যয় প্রায় ৩৫ শতাংশ এবং রক্ষণাবেক্ষণ ব্যয় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারে। এছাড়া, কার্বন নিঃসরণ ২০ থেকে ৩০ শতাংশ কমানোর সুযোগ তৈরি হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ড্রোনের মাধ্যমে মাদক প্রবেশ করছে বাংলাদেশে: আইনমন্ত্রীর মন্তব্য

বাংলাদেশে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ, নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে

আপডেট সময় : ০৮:৩৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬