ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমবাপ্পের মন্তব্যে ফ্রান্স দলে বিভেদ, ডেম্বেলের প্রতিক্রিয়া ২০২৭ সালের পবিত্র মাহে রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর: ইসি সচিব বই পড়ার অভ্যাস মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় সহায়ক সচিবদের নিয়ে প্রথম বৈঠক আজ, ২১০ দিন পর নতুন সরকারের উদ্যোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম সিলেটে পৌঁছেছেন নাসিরনগরে স্পিডবোট ও বাল্কহেডের সংঘর্ষে নিহত ২ সাবেক এমপি আজিজুল হক আটক, পুলিশ জানিয়েছে তদন্ত চলছে সাতকানিয়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

সচিবদের নিয়ে প্রথম বৈঠক আজ, ২১০ দিন পর নতুন সরকারের উদ্যোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথমবারের মতো সব সচিবকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সভায় সরকারের চলমান কার্যক্রমকে আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকর করার বিষয়ে আলোচনা হবে। এছাড়া জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) নিয়ে বিশেষ আলোচনা হওয়ার কথা রয়েছে।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেয়।

সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সরকারের অগ্রাধিকার ও কর্মপরিকল্পনার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। তবে এবার সরকার গঠনের সাত মাসের বেশি সময় পর সচিব সভা হওয়ায় এর গুরুত্ব আলাদা।

বিশেষ করে নতুন সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, প্রশাসনিক কাজে গতি আনা এবং জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনার বিষয়ে সচিবদের বার্তা দেওয়া হতে পারে। সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

এমবাপ্পের মন্তব্যে ফ্রান্স দলে বিভেদ, ডেম্বেলের প্রতিক্রিয়া

সচিবদের নিয়ে প্রথম বৈঠক আজ, ২১০ দিন পর নতুন সরকারের উদ্যোগ

আপডেট সময় : ০১:২৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬