ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে রাস্তা নির্মাণে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদি আরবের ৫৮টি বিমান অভিযান বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে ১০৭২১ কৃষক পাচ্ছেন কৃষক কার্ড রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সিলেট সফর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ দিন আজ উত্তর কোরিয়া নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে ট্রাম্পের জেলেনস্কিকে অনুরোধ, রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা বন্ধ করুন

মুন্সীগঞ্জে ১০৭২১ কৃষক পাচ্ছেন কৃষক কার্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে ১০৭২১ জন কৃষক কৃষক কার্ড পাচ্ছেন। বর্তমান সরকার কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং উৎপাদিত পণ্যের মূল্য নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে।

জেলার ৬টি উপজেলার কৃষকদের মধ্যে প্রথম পর্যায়ে ৪৯১২ জন কৃষক এই কার্ড পাবেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ সদরে ১৬১৮ জন, টঙ্গিবাড়ীতে ১২৫৫ জন, শ্রীনগরে ১৮৭৪ জন, সিরাজদিখানে ২১০৯ জন, হৌহজংয়ে ১৭৭৪ জন এবং গজারিয়ায় ২০৯১ জন কৃষক কার্ডের জন্য নির্বাচিত হয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন প্রথম পর্যায়ে ৪৯১২ জন কৃষক আর্থিক প্রণোদনা পাবেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. হাবিবুর রহমান জানিয়েছেন, কৃষকের উন্নয়নে নিরাপদ ও নির্ভরযোগ্য সকল কৃষিসেবা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জ জেলায় কৃষক কার্ডের লক্ষ্যমাত্রা ১৭৫৪৭৯ জন নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত ১০৭২১ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। কৃষক কার্ড প্রাপ্ত প্রতিজন কৃষক নগদ ২৫০০ টাকা করে অর্থ সহায়তা পাবেন এবং ন্যায্য মূল্যে কৃষি উপকরণ ক্রয়, কৃষি প্রণোদনা, সহজ শর্তে কৃষি ঋণ ও কৃষি বীমা সুবিধা পাবেন।

বর্তমান সরকার চলতি অর্থবছরে ৪৩ লক্ষ কৃষক কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে রাস্তা নির্মাণে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ

মুন্সীগঞ্জে ১০৭২১ কৃষক পাচ্ছেন কৃষক কার্ড

আপডেট সময় : ১২:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬