স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের রাজনৈতিক নেতৃত্ব সোমবার (১৪ সেপ্টেম্বর) ওয়েলসের রাজধানী কার্ডিফে এক বৈঠকে বসছেন। এই বৈঠকে তারা একটি যৌথ ঘোষণায় সই করবেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ।
বৈঠকে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ এবং স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনের অধিকার দাবি করা হবে। পাঁচ তারকা সেন্ট ডেভিড’স হোটেলে অনুষ্ঠিত হবে এই বৈঠক, যেখানে আয়ারল্যান্ডের বিরোধী দলের নেতা ও সিন ফেইনের সভাপতি মেরি লু ম্যাকডোনাল্ডও উপস্থিত থাকবেন।
স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে স্বাধীনতাপন্থি দলগুলোর নেতৃত্বে থাকা এই প্রথম ঘটনা। স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা জন সুইনি স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার, ওয়েলসে প্লেইড কামরুর নেতা রুন আপ আইওয়ার্থ ফার্স্ট মিনিস্টার এবং নর্দার্ন আয়ারল্যান্ডে সিন ফেইনের মিশেল ও’নিল ফার্স্ট মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।
জন সুইনি বলেছেন, তিন দেশে স্বাধীনতাপন্থি নেতৃত্ব থাকা প্রমাণ করে যে বর্তমান সাংবিধানিক ব্যবস্থা টেকসই নয়। তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সমালোচনা করে বলেন, বার্নহামকে ইতিহাসের শেষ প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত হতে হতে পারে।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক এবং ওয়েলসের অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হবে। প্লেইড কামরু ওয়েলস সরকারের হাতে কর ও ব্যয়ের ওপর আরও ক্ষমতা দেওয়ার দাবি তুলবে।
প্রতিনিধির নাম 





















