ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে রাস্তা নির্মাণে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদি আরবের ৫৮টি বিমান অভিযান বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে ১০৭২১ কৃষক পাচ্ছেন কৃষক কার্ড রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সিলেট সফর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ দিন আজ উত্তর কোরিয়া নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে ট্রাম্পের জেলেনস্কিকে অনুরোধ, রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা বন্ধ করুন

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিন মির্জাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে।

সোমবার সকালে একটি বিশেষ মেডিকেল ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। সিঙ্গাপুরে ক্যাপ্টেন মহিউদ্দিনের বিশেষায়িত চিকিৎসা দেওয়া হবে। তার সঙ্গে একজন অ্যাটেনডেন্ট রয়েছেন এবং ফ্লাইটটিতে একটি চিকিৎসক দলও রয়েছে।

গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনাটি ঘটে। একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় ওই দুর্ঘটনায় ক্যাপ্টেন মহিউদ্দিন গুরুতর আহত হন। একই ঘটনায় দুই সেনাসদস্য নিহত হন।

দুর্ঘটনার পর আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়।

নিহত দুই সেনাসদস্য হলেন রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের তাসনিম রিফাত এবং নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবু বকর সিদ্দিক পিয়াস। এদিকে, ট্যাংকের ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনাটি ঘটার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে রাস্তা নির্মাণে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে

আপডেট সময় : ১২:২৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬