ঢাকা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা ড্রোন হামলা থেকে রক্ষা পেলেন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধ, ন্যায়বিচার চান আব্দুস সামাদ পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, অভিযোগে তদন্তের ফলাফল জিয়াউর রহমান হত্যায় কর্নেল মতিউর রহমানের গুলির অভিযোগ ঢাকা কলেজের সামনে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ইয়েমেনের পশ্চিম উপকূলে সংঘাত, ৮২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা, প্রতিবাদে মানববন্ধন ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রির চেষ্টা: রিজভী সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে প্রধানমন্ত্রীর কাছে যাবে হেফাজত নেতারা ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

ইয়েমেনের পশ্চিম উপকূলে সংঘাত, ৮২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ইয়েমেনের পশ্চিম উপকূলীয় এলাকায় চলমান সংঘাতের কারণে সেপ্টেম্বরের শুরু থেকে ৮২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে ২ হাজারের বেশি মানুষ সমুদ্র পাড়ি দিয়ে প্রতিবেশী জিবুতিতে পৌঁছেছে। রোববার জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।

আইওএম এক বিবৃতিতে জানায়, সেপ্টেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৮২ হাজার ১৬৪ জন বাস্তুচ্যুত হওয়ার তথ্য নথিভুক্ত করা হয়েছে। ইয়েমেনের পশ্চিমাঞ্চলের তাইজ, আল হুদায়দাহ ও লাহিজ প্রদেশে লড়াই অব্যাহত থাকায় এই বাস্তুচ্যুতি ঘটছে।

সংস্থাটি জানায়, সংঘাত থেকে পালিয়ে এখন পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ জিবুতির উত্তর উপকূলে পৌঁছেছে। তারা ওবক শহরের কাছাকাছি উপকূলের বিভিন্ন স্থানে নৌকায় করে এসে নামছে।

আইওএম জানিয়েছে, জিবুতির কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় নেতৃত্ব দিচ্ছে। দেশটির নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ ও স্বাস্থ্যসেবা বিভাগকে এ কাজে নিয়োজিত করা হয়েছে। তাদের সঙ্গে আইওএম ও জাতিসংঘের অন্যান্য সংস্থাও সহায়তা করছে।

আইওএম মহাপরিচালক অ্যামি পোপ বলেন, প্রতিটি সংখ্যার পেছনে এমন একটি পরিবার রয়েছে, যারা সবকিছু হারিয়েছে। তিনি দাতাদের প্রতি সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা ড্রোন হামলা থেকে রক্ষা পেলেন

ইয়েমেনের পশ্চিম উপকূলে সংঘাত, ৮২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত

আপডেট সময় : ০৯:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬