ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক নবীজি (সা.) এর শিক্ষা: মানবতার কল্যাণে অঙ্গীকার সংসদে বক্তব্যে সতর্ক থাকার আহ্বান হুইপ নিজানের পানিসম্পদমন্ত্রী এ্যানির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা: বিমানমন্ত্রী ইয়েমেন সরকারের ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার, হুথিদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কক্সবাজারে আইনজীবীর ছবিতে জুতা নিক্ষেপ: ১৪ জনের বিরুদ্ধে মামলা রংপুর অভিমুখে লংমার্চের প্রস্তুতি নিচ্ছে ১১ দলীয় ঐক্য শিক্ষকের জোরপূর্বক পদত্যাগপত্রের বৈধতা নেই: হাইকোর্টের রায়

রাজশাহীতে অস্ত্র-গুলি উদ্ধার, নারী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রাজশাহীর বাঘায় একটি বাড়িতে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ দুটি সচল বিদেশি পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। এ সময় মোছা. রোজিনা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার স্বামী মো. রুবেল হোসেন (৪৪) পলাতক রয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) রোজিনাকে আদালতে সোপর্দ করা হয়েছে। শনিবার রাতে উপজেলার আলাইপুর (নাপিতপাড়া) গ্রামে রোজিনা খাতুনের বসতবাড়িতে এ অভিযান পরিচালিত হয়। ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, বাড়ির শয়নকক্ষের খাটের নিচে অস্ত্রগুলো পাওয়া যায়।

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. মোমিনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার রোজিনা খাতুন জিজ্ঞাসাবাদে তার স্বামী রুবেল হোসেনের পরিচয় ও ঠিকানা জানিয়েছেন। পুলিশ জানায়, রুবেল হোসেন আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে প্রায় ছয় মাস ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ডিবির দাবি, বিগত সরকার আমলে রুবেল এলাকায় প্রভাব বিস্তার এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত একটি সিন্ডিকেটের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং কয়েকটি মামলা আদালতে বিচারাধীন।

পুলিশের ধারণা, উদ্ধার করা অস্ত্রগুলো রুবেল হোসেন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য সংরক্ষণ করে থাকতে পারেন। তবে অস্ত্রগুলোর মালিকানা ও ব্যবহারের বিষয়ে তদন্ত চলছে। জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. মোমিনুল হাসান জানিয়েছেন, রুবেল হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

রাজশাহীতে অস্ত্র-গুলি উদ্ধার, নারী গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬