ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী স্বর্ণপদক থেকে বাদ পড়ার অভিযোগ ইবি শিক্ষার্থীর ১৯৩ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাওয়ার বড়ি কিনবে সরকার শেখ হাসিনার জন্মদিন পালন করায় শিক্ষার্থী আটক কুষ্টিয়া সীমান্তে মাদক কারবার নিয়ে সংঘর্ষ, নিহত ১ তারেক রহমানের নির্দেশনায় যুবদল নেতাকর্মীদের পাশে দাঁড়াচ্ছে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা হিরো ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব, দুই কর্মকর্তা বরখাস্ত রামপুরায় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিন অস্ত্রসহ গ্রেপ্তার মিয়ানমারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা আহত, বাংলাদেশে চিকিৎসা চলছে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা হিরো

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বগুড়ায় কারাবন্দি হওয়ার প্রায় ১৬ মাস পর প্যারোলে মুক্তি পেয়ে সদ্যপ্রয়াত মায়ের জানাজায় অংশ নিয়েছেন আওয়ামী লীগের নেতা মাশরাফি হিরো। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক। জানাজাটি আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলার লাহিড়িপাড়া ইউনিয়নের ভবানীগঞ্জ জাহানাবাদ গ্রামে অনুষ্ঠিত হয়।

মাশরাফি হিরো বিগত ১৬ মাস ধরে কারাবন্দি ছিলেন। মায়ের মৃত্যুর পর তাকে প্যারোলে মুক্তি দেওয়া হলে তিনি পুলিশি পাহারায় জানাজায় অংশ নেন। জানাজার আগে তিনি বলেন, "আমি এখন পর্যন্ত জানি না আমার মা কখন মারা গেছেন।" তিনি আরও জানান, "আমি আমার দায়িত্ব হয়তো সঠিকভাবে পালন করতে পারিনি।"

মায়ের আত্মার মাগফিরাত কামনা করে তিনি উপস্থিত মানুষের উদ্দেশ্যে বলেন, "যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে দয়া করে ক্ষমা করে দেবেন।" তিনি জানান, "আমার মায়ের কাছে যদি কেউ কোনো আর্থিক পাওনা থেকে থাকে, তবে আমাদের জানাবেন, আমরা তা পরিশোধ করার চেষ্টা করব।"

জানাজা শেষে মাশরাফি হিরোকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন বগুড়া জেলা কারাগারের সুপার আসাদুর রহমান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক থেকে বাদ পড়ার অভিযোগ ইবি শিক্ষার্থীর

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা হিরো

আপডেট সময় : ১০:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬