বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান সাহীনসহ গ্রেপ্তার চার নেতাকর্মীকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সরকারি আজিজুল হক কলেজ ও সরকারি শাহ সুলতান কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন এবং আসামিদের লক্ষ্য করে ডিম ছুড়তে থাকেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে আসামিদের বগুড়া জেলা কারাগারে পাঠায়।
বিকেল সাড়ে ৫টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চার আসামিকে আদালতে হাজির করে। শুনানি শেষে সন্ধ্যা ৬টার দিকে বিচারক মেহেদী হাসান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন এবং মামলার তদন্তকারী কর্মকর্তার চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
গ্রেপ্তার চারজন হলেন সাজেদুর রহমান সাহীন (৫২), সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন (৬০), সাব্বির হোসেন নির্জন (২৯) ও ফেরদৌস হোসেন (২৬)। পুলিশ জানায়, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত একাধিক মামলার আসামি।
পুলিশের তথ্যমতে, সাজেদুর রহমান সাহীনের বিরুদ্ধে ১১টির বেশি মামলা রয়েছে, যার মধ্যে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনের মামলা অন্তর্ভুক্ত। অন্যান্য আসামিদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপের ঘটনায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
প্রতিনিধির নাম 

























