পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হতে চলেছেন। তিনি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বেবি বাম্পের ছবি প্রকাশ করে এই সুখবরটি জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে মাহিরাকে সাদা রঙের ঢিলেঢালা গাউন পরিহিত অবস্থায় দেখা যায়। এক হাতে বেবি বাম্প ধরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘মানুষ পরিকল্পনা করে, তবে শেষ পর্যন্ত আল্লাহর পরিকল্পনাই কার্যকর হয়।’
মাহিরার এই ঘোষণায় তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। চলতি টরন্টো চলচ্চিত্র উৎসবে মাহিরার জন্য বিশেষ ব্যস্ততা ছিল। তিনি ‘কমিউনিটি ইমপ্যাক্ট’ কার্যক্রমে অংশ নিয়েছেন এবং চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননাও পেয়েছেন।
এটি মাহিরার দ্বিতীয় সন্তান। ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে এটি তার প্রথম সন্তান। ২০২৩ সালের অক্টোবরে সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা। এর আগে আলি আসকারির সঙ্গে তার সংসারে ১৭ বছর বয়সী ছেলে আজলানের জন্ম হয়।
মাহিরা দীর্ঘ অভিনয়জীবনে পাকিস্তানি চলচ্চিত্র ও টেলিভিশনে শক্ত অবস্থান তৈরি করেছেন। ২০১৬ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রাইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। তিনি ‘বিন রয়ে’, ‘সুপারস্টার’ ও ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।
প্রতিনিধির নাম 

























