ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৬ বিল পাস, প্রশ্নের জবাব ১ হাজার ৬৯৩ ইয়েমেনে হুতিদের অগ্রসরতা, লোহিত সাগর উপকূলে সতর্কতা জারি জামায়াতের দ্বিতীয় লং মার্চ ১৯ সেপ্টেম্বর: ডা. শফিকুর রহমানের ঘোষণা এমপি কামরুজ্জামান রতন: ‘ইমাম মাহাদি’ দাবি করা ব্যক্তির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বিএনপির গণভোটের রায়কে সম্মান করার আহ্বান জানালেন জামায়াত আমির দেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ১৭ লাখ: পরিকল্পনামন্ত্রী অভ্যুত্থানের পর সরকার বদলালেও জনগণের পরিবর্তন হয়নি: চরমোনাই পীর কুষ্টিয়ার কারাগার থেকে পালানো ১২৪ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার ডা. শফিকুর রহমানের বক্তব্য: শেখ হাসিনার পালিয়ে যাওয়ার অভিযোগ জামায়াত আমিরের র‌্যাব বিলুপ্তির দাবি, নতুন বাহিনী গঠনের বিরোধিতা

জামায়াতের দ্বিতীয় লং মার্চ ১৯ সেপ্টেম্বর: ডা. শফিকুর রহমানের ঘোষণা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জানিয়েছেন, ১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে।

এসময় তিনি বলেন, ‘জাতির সাথে দেওয়া ওয়াদা সরকার পালন করেনি। জনগণের গণরায় সরকার উপেক্ষা করেছে।’ জামায়াত আমির আরও জানান, বিল পাসের সময় তাদের মতামত আমলে নেওয়া হয়নি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচনের ফলাফল পাকিস্তানের শাসক গোষ্ঠী মেনে না নেওয়ায় ৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। জনগণের ভোটের রায় সরকার উপেক্ষা করলে আমরা তা মেনে নিব না।’

তিনি বলেন, ‘সংস্কারগুলো বাস্তবায়ন হলে কোনো সরকার স্বেচ্ছাচার করতে পারবে না। সরকার মানছে না বলে জনগণের রায় আমরা ছেড়ে দিব না।’

জামায়াত আমির আরও উল্লেখ করেন, ‘র‌্যাব জাতির সাথে চরম অন্যায় করেছে তাই আমরা এর বিলুপ্তি চেয়েছিলাম। কিন্তু পুরাতন সদস্য এবং আগের সব কার্যক্রম রেখে নতুন মোড়ক দেওয়া হয়েছে এসআরবি গঠনের মাধ্যমে।’

তিনি বলেন, ‘কোরআনের বিপরীতে তারা সম্পদ বণ্টন আইন করেছে। এমন দুঃসাহস ইংরেজরাও করেনি।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৬ বিল পাস, প্রশ্নের জবাব ১ হাজার ৬৯৩

জামায়াতের দ্বিতীয় লং মার্চ ১৯ সেপ্টেম্বর: ডা. শফিকুর রহমানের ঘোষণা

আপডেট সময় : ১০:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬