ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটির ঝুলন্ত সেতু আবারও ডুবে গেল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী নাছিরের মরদেহ দেশে ফিরলো লোহিত সাগরে হুথিদের দখলে মোখা, ইরানের সহায়তা দাবি সাইবার সুরক্ষা আইন নিয়ে টিআইবির উদ্বেগ প্রকাশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ মহানবী হজরত মুহাম্মদ (সা.) সবার জন্য অনুসরণীয় আদর্শ: ডা. শফিকুর রহমান বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত রংপুরে চার খুনের ঘটনাস্থল পরিদর্শনে আইনজীবীদের ক্ষোভ প্রকাশ জো রুটের বিশ্ব রেকর্ড, স্মিথকে পেছনে ফেললেন ইংল্যান্ডের অধিনায়ক প্রেমিকার জন্য ৪ কোটি ৫৬ লাখ টাকা খরচ, আদালতে প্রেমিকের মামলা খারিজ

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলোর নির্বাচনে অংশ নেওয়া বা রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার নেই।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, বিগত স্বৈরাচারী শাসনের সময় দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকারের লক্ষ্য হলো স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা।

তিনি বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। সংশোধিত আইন অনুযায়ী এবার দলীয় মনোনয়ন বা জাতীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে না।

এর আগে, প্রতিমন্ত্রী শিবগঞ্জ মোকামতলা উপজেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং দুটি স্কুল বাস বিতরণ করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটির ঝুলন্ত সেতু আবারও ডুবে গেল

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আপডেট সময় : ০৪:২৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬