জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি অর্থের অপচয় রোধে নিজে দৃষ্টান্ত স্থাপন করছেন। তিনি বলেন, জনগণের করের টাকা যাতে অপচয় না হয়, সেজন্য প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরিধান করেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে চিফ হুইপ এসব তথ্য জানান। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত জীবনযাপনেও ব্যয় কমানোর চেষ্টা করছেন।
নুরুল ইসলাম মনি বলেন, “সরকারের এক্সচেকার থেকে ১০ টাকা—তারেক রহমান সাহেব মনে করেন, কোনো অবস্থাতেই একটা টাকা নষ্ট হতে পারবে না।” তিনি আরও জানান, প্রধানমন্ত্রী সরকারি গাড়ি ও লোকবহরের ব্যবহার কমিয়ে দিয়েছেন এবং এয়ারপোর্টে যাতায়াতও সীমিত করেছেন।
চিফ হুইপ আগের সরকারের প্রধানমন্ত্রীর অফিসের খাবারের ব্যয়ের তুলনা তুলে ধরে বলেন, “শেখ হাসিনা খেয়েছে এক বছরে ৩৫ কোটি টাকা, উনার ১৫০ টাকা বিল।” তিনি দাবি করেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যয় ব্যবস্থাপনা অনেক বেশি কার্যকর।
প্রতিনিধির নাম 






















