ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আওয়ামী লীগ প্রতিজনের ঘাড়ে ১ লাখ ২৯ হাজার টাকা ঋণ রেখে পালিয়েছে: শিরিন সুলতানা ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম: এজিএস মহিউদ্দিন খান চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দী ৪৩০০ পরিবার গুলশানে সরকারবিরোধী মিছিলে ২৪ ছাত্রলীগ নেতাকর্মী রিমান্ডে ডেঙ্গুতে মায়ের সঙ্গে মারা গেল গর্ভের সন্তানও সারের সংকট নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগের জবাব দিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত কোরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক আইন বাতিলের দাবি মামুনুল হকের কারিগরি ত্রুটির কারণে আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, লোডশেডিং বাড়ছে বাংলাদেশে

আলজেরিয়া সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আলজেরিয়া সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইউএইর বিরুদ্ধে বৈরী আচরণের অভিযোগ তুলে আলজেরিয়া কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। আলজেরিয়া সতর্ক করেছিল যে, ইউএইর ‘দুঃখজনক ও অযৌক্তিক’ আচরণের কারণে গুরুতর পরিণতি হতে পারে।

তবে আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেনি। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আঞ্চলিক বিরোধের কারণে আলজেরিয়া ও ইউএইর সম্পর্কের অবনতি হয়েছে।

এ বিষয়ে ইউএইর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দেশটির প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, কূটনৈতিক সম্পর্ক যুক্তিবোধ এবং স্বার্থের ভিত্তিতে পরিচালিত হয়।

গারগাশ আরও বলেন, ‘অস্পষ্টতা কোনো নীতি নয়’ এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে স্পষ্টতার প্রয়োজন রয়েছে। তার বক্তব্য আলজেরিয়ার ঘোষণার পরই সামনে এসেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

আলজেরিয়া সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে

আপডেট সময় : ১২:৫৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬