ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা ড্রোন হামলা থেকে রক্ষা পেলেন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধ, ন্যায়বিচার চান আব্দুস সামাদ পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, অভিযোগে তদন্তের ফলাফল জিয়াউর রহমান হত্যায় কর্নেল মতিউর রহমানের গুলির অভিযোগ ঢাকা কলেজের সামনে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ইয়েমেনের পশ্চিম উপকূলে সংঘাত, ৮২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা, প্রতিবাদে মানববন্ধন ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রির চেষ্টা: রিজভী সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে প্রধানমন্ত্রীর কাছে যাবে হেফাজত নেতারা ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

জাকির নায়েকের প্রত্যর্পণের বিষয়ে আলোচনা করছে মালয়েশিয়া

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ভারতের আলোচিত ইসলামিক বক্তা জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণের বিষয়ে আলোচনা চলছে।

আজ শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকের পর তিনি এ তথ্য জানান। আনোয়ার ইব্রাহিম বলেন, "আলোচনায় অবশ্যই এসব বিষয় স্থান পেয়েছে।" তিনি উল্লেখ করেন, দুই দেশের স্বার্থ রক্ষার্থে বিষয়টি গোপন রাখা প্রয়োজন মনে করা হয়েছে।

প্রত্যর্পণের বিষয়ে আনোয়ার ইব্রাহিম জোর দিয়ে বলেন, মালয়েশিয়াকে আইনের শাসন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, "তাদের দাবির বিষয়টি আমরা বুঝি, তবে এ বিষয়ে অত্যন্ত সতর্কতার সাথে এগোতে হবে।"

জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছেন। ২০১৬ সালে ভারতীয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তদন্ত শুরু করার পর তিনি মালয়েশিয়ায় চলে যান। ভারত আনুষ্ঠানিকভাবে তার প্রত্যর্পণ দাবি করে আসলেও মালয়েশিয়া জানিয়েছে, সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন সাপেক্ষে তারা সহযোগিতা করবে।

এছাড়া, ইন্টারপোলও 'রেড নোটিশ' জারি করতে অস্বীকৃতি জানিয়েছিল, কারণ সেখানে 'পর্যাপ্ত প্রমাণের অভাব' ছিল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা ড্রোন হামলা থেকে রক্ষা পেলেন

জাকির নায়েকের প্রত্যর্পণের বিষয়ে আলোচনা করছে মালয়েশিয়া

আপডেট সময় : ০৭:০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬