ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আওয়ামী লীগ প্রতিজনের ঘাড়ে ১ লাখ ২৯ হাজার টাকা ঋণ রেখে পালিয়েছে: শিরিন সুলতানা ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম: এজিএস মহিউদ্দিন খান চাঁপাইনবাবগঞ্জে পানিবন্দী ৪৩০০ পরিবার গুলশানে সরকারবিরোধী মিছিলে ২৪ ছাত্রলীগ নেতাকর্মী রিমান্ডে ডেঙ্গুতে মায়ের সঙ্গে মারা গেল গর্ভের সন্তানও সারের সংকট নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগের জবাব দিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত কোরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক আইন বাতিলের দাবি মামুনুল হকের কারিগরি ত্রুটির কারণে আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, লোডশেডিং বাড়ছে বাংলাদেশে

সাত বছর পর ভারতে আসছেন শি জিনপিং, ব্রিকস সম্মেলনে যোগ দেবেন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ভারত সফরের ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে তিনি ভারতে আসছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য সম্মেলনে অংশ নেবেন শি জিনপিং।

তবে এর আগে বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন শির ভারত সফর নিয়ে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, এ বিষয়ে তার কাছে দেওয়ার মতো কোনো তথ্য নেই।

শির এবারের সফর বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। ওই সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হন।

এটি শির প্রথম ভারত সফর নয়। ২০১৪ সালে তিনি প্রথমবার ভারতে আসেন এবং ২০১৯ সালে চেন্নাইয়ের কাছে নরেন্দ্র মোদির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নেন। সাত বছর পর শির এই সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

সাত বছর পর ভারতে আসছেন শি জিনপিং, ব্রিকস সম্মেলনে যোগ দেবেন

আপডেট সময় : ১১:৫০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬