ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনশৃঙ্খলায় অগ্রগতি এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে ‘মাননীয়’ শব্দ বাদ, ডিজিটাল হাজিরার উদাহরণ নিয়োগ প্রক্রিয়ায় সরকারের নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হাসনাত আবদুল্লাহ বরগুনায় সাগরে ভাসতে ভাসতে মানসিক ভারসাম্য হারালেন জেলে শাহীন মিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনলাইনে সনদ আবেদন প্রক্রিয়া শুরু শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও নজরুল বর্ষ উদযাপন সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: তথ্যমন্ত্রী প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম দিলেন বার সভাপতি আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বিএনপি আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে। এই বৈঠকটি রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, সরকার গঠনের পর এটি বিএনপির তৃতীয় স্থায়ী কমিটির বৈঠক। এছাড়া, সম্প্রতি স্থায়ী কমিটিতে যুক্ত হওয়া চার নতুন সদস্যের জন্য এটি হবে প্রথম বৈঠক। নতুন সদস্যরা হলেন- রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ।

বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শনিবার স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, দলীয় সূত্রের দাবি, এই বৈঠক ডাকার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে যোগ না দেওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে ব্রিকস সদস্য দেশগুলোর নেতাদের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের অংশ নেওয়ার কথা রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলায় অগ্রগতি এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

আপডেট সময় : ০৫:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬