প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন আজ বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আসিফ মাহমুদকে দুদক ফেস করা লাগবে না, শুধু আমাকে সামনাসামনি ফেস করুক! এরপর সে দুর্নীতি করেছে কী করে নাই, সেটা আমি প্রমাণ করে দিবো।’
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন আরও বলেন, ‘সরকারের উপদেষ্টা হয়ে আসিফ মাহমুদ কেন এবং কী কারণে বেসরকারি সফরে দুবাই সফরে গেল? এটার কোনো সদুত্তর আজও তিনি দিতে পেরেছেন?’ তিনি উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক সরকারের সময় আসিফ মাহমুদ বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়নি, বরং অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসব অভিযোগ গণমাধ্যমে এসেছে।
তিনি প্রশ্ন তোলেন, ‘তখন যদি অভিযোগসমূহের বিষয়ে দুদক তদন্ত করে ফেলতো, তাহলে তো বর্তমানে কোনো তদন্তের প্রয়োজন হতো না!’ রাশেদ খাঁন দাবি করেন, আসিফ মাহমুদকে দুর্নীতির অভিযোগে জামায়াতের আমির কেন নমিনেশন দিতে রাজি হননি, সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়।
রাশেদ খাঁন বলেন, ‘আজকে প্রেসক্লাবে দুর্নীতির বিষয়ে আসিফ মাহমুদের পাশে কোনো সিনিয়র নেতাকে পাওয়া গেলো না। তাহলে কি আসিফ মাহমুদকে সাপোর্ট করে সিনিয়র নেতারা নিজেদের গায়ে কোনো দাগ লাগাতে চাচ্ছে না?’
তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচনে যেকারণে জামায়াতের আমির আসিফ মাহমুদকে ঢাকা -১০ আসন ছাড়েনি, একই কারণে কি এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে ছাড় দিবে?’
প্রতিনিধির নাম 
























