ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম দিলেন বার সভাপতি আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হাইকোর্টের রায়ে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ মায়ের কবরের পাশে চিরঘুমে সেনাসদস্য তাসনিম রিফাত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে ৫ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন আফরোজা আব্বাস জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগদান করেছেন ব্রাহ্মণবাড়িয়ার পদ্মবিলে দর্শনার্থীদের ভিড়, প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ ‘অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী’

‘ঢাকা-রংপুর লংমার্চে মানবপ্রাচীর গড়বে জামায়াত’

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ১১ দলীয় ঐক্য। লংমার্চের অংশ হিসেবে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুর জিলা স্কুল পর্যন্ত মানবপ্রাচীর গড়ার পরিকল্পনা করেছে দলটি।

লংমার্চের পথে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জেলা ও মহানগর পর্যায়ে একাধিক বৈঠক এবং অঞ্চলভিত্তিক সভা করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় এসব সভা অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, লংমার্চের দিন বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, আগের লংমার্চের চেয়ে এবার বেশি লোক সমাগম হবে।

নেতারা জানান, এবারের লংমার্চের রুটে জামায়াতের জনসমর্থন তুলনামূলকভাবে বেশি। তারা জনগণের উপস্থিতি দিয়ে চাপ সৃষ্টি করতে চায়। লংমার্চের মাধ্যমে গণভোটের গণরায় বাস্তবায়ন, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে তারা মাঠে নেমেছেন।

এ লংমার্চে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা অংশগ্রহণ করবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম দিলেন বার সভাপতি

‘ঢাকা-রংপুর লংমার্চে মানবপ্রাচীর গড়বে জামায়াত’

আপডেট সময় : ১২:২৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬