ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম দিলেন বার সভাপতি আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সম্পত্তি হস্তান্তরের নতুন বিধান বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হাইকোর্টের রায়ে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ মায়ের কবরের পাশে চিরঘুমে সেনাসদস্য তাসনিম রিফাত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে ৫ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন আফরোজা আব্বাস জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগদান করেছেন ব্রাহ্মণবাড়িয়ার পদ্মবিলে দর্শনার্থীদের ভিড়, প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ ‘অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী’

আওয়ামী লীগে নেতৃত্ব নিয়ে নতুন আলোচনা, শেখ সেলিমের দায়িত্ব নিয়ে অসন্তোষ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের দায়িত্ব কে পালন করবেন, এ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলের ভেতরে সংকট তৈরির খবর পাওয়া যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, শেখ হাসিনা তার অনুপস্থিতিতে দলের সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠতম সদস্য শেখ সেলিমের দায়িত্ব পালনের ইঙ্গিত দিয়েছেন। এর পর থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে শেখ সেলিমকে কেন্দ্র করে বিরোধিতা ও সংকটের খবর প্রকাশিত হচ্ছে।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম এই তথ্য প্রত্যাখ্যান করেছেন, তবে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। সাবেক সংসদ সদস্য মো. হাবিবে মিল্লাত বলেন, ‘শেখ হাসিনা দলের সভাপতি। তিনি দেশে ফেরার কথা বলেছেন। অন্য কাউকে নেতৃত্ব দেওয়ার আলোচনা হয়নি।’

আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত জানান, ‘দলের নেতৃত্ব নিয়ে সংকট বা দ্বন্দ্বের কোনো প্রশ্ন নেই। আওয়ামী লীগে গঠনতন্ত্রের বাইরে কিছু হয় না।’ তবে কলকাতায় থাকা দলের কয়েকজন নেতা জানিয়েছেন, শেখ সেলিমের সক্রিয়তার কারণে দলের মধ্যে অসন্তোষ রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. সাব্বীর আহমেদ বলেন, ‘আওয়ামী লীগে নেতৃত্বের দ্বন্দ্ব থেকে দুই ভাগে হয়ে নির্বাচনে অংশ নেওয়ার ইতিহাস আছে। নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া গণতান্ত্রিক না হলে সংকট তৈরি হতে পারে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম দিলেন বার সভাপতি

আওয়ামী লীগে নেতৃত্ব নিয়ে নতুন আলোচনা, শেখ সেলিমের দায়িত্ব নিয়ে অসন্তোষ

আপডেট সময় : ১০:০৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬